ভয়াবহ এক অগ্ন্যুৎপাতের ঘটনা ঘটেছে ইন্দোনেশিয়ার পর্যটন দ্বীপ ফ্লোরেসে। দ্বীপটিতে অবস্থিত মাউন্ট লেওতোবি লাকি-লাকি আগ্নেয়গিরি থেকে নির্গত ছাই ছড়িয়ে পড়েছে ১১ কিলোমিটারেরও বেশি এলাকায়। এ অবস্থায় সর্বোচ্চ সতর্কতা জারি করেছে সেখানকার কর্তৃপক্ষ। খবর বিবিসির।